WB Dengue: বাড়ছে উদ্বেগ, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই
ABP Ananda | 21 Aug 2023 10:12 AM (IST)

রাজ্যে এবার দশ হাজারের গণ্ডি পেরোতে চলেছে ডেঙ্গি (Dengue)? স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র এই বছরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার। উদ্বেগ বাড়িয়ে, ৫ নম্বরে রয়েছে কলকাতা। আক্রান্তের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনা।