Dengue: রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। Bangla News
রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ দফতরের বৃহস্পতিবারের পরিসংখ্যানে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩১৫ জন ডেঙ্গি আক্রান্তের চিকিত্সা চলছে সরকারি হাসপাতালে। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি, তার মধ্যে রয়েছে, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, নদিয়া মুর্শিদাবাদ, কলকাতা।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১ সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি বেড়েছে কলকাতা পুরসভা, হাওড়া পুরসভা, উত্তরপাড়া কোতরং পুরসভা, বালি পুরসভা ও ব্যারাকপুর পুরসভা এলাকায়।
Tags :
Kolkata Dengue Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News