Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? পরিদর্শনে ডেপুটি মেয়র | ABP Ananda LIVE
ABP Ananda | 21 Sep 2023 05:38 PM (IST)

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরও কি মশার আঁতুড়ঘর? জানতে পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। ৯২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোথায় জল জমে রয়েছে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা রয়েছে কি না, জানতে পরিদর্শনে যান এনটেমোলজিস্টরাও। এরপর যাদবপুরে বন্ধ কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিও পরিদর্শন করবেন ডেপুটি মেয়র। কোথাও মশার লার্ভা রয়েছে কি না, জানতে ড্রোন উড়িয়ে আকাশপথেও চলবে নজরদারি।