Darjeeling : দার্জিলিঙে অবহেলা, অযত্নে পড়ে চিত্তরঞ্জন সংগ্রহালয় ! কী বলছে প্রশাসন ?
পাহাড়ের সঙ্গে যোগ ছিল নিবিড়। অসুস্থ ভগিনী নিবেদিতাকে দেখতে প্রথম আসা। তার পর ফিরে আসা বার বার। সেই পাহাড়কে সাক্ষী রেখেই বন্ধ করেন দুই চোখ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ নেই, কিন্তু দার্জিলিংয়ে তাঁর স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গিয়েছে একটি বাড়ি। কিন্তু থেকে যাওয়া, আর বেঁচে থাকার মধ্যে ফারাক বিস্তর। ম্যালের পাশে চিত্তরঞ্জন সংগ্রহালয়ের অবস্থাও তেমনই। মাথা তুলে শুধুমাত্র দাঁড়িয়ে রয়েছে কাঠামো। অবহেলা, অযত্নে জীর্ণ দশা সেই বাড়ির।