Anandapur Fire Accident: আনন্দপুরে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি | ABP Ananda LIVE
ABP Ananda | 25 Feb 2024 02:11 PM (IST)

ABP Ananda LIVE: রবিবারের সকালে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের কাছে ইএম বাইপাসের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগল। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
ভস্মীভূত হয়ে গিয়েছে ৫০-টিরও বেশি ঝুপড়ি। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর লড়াই চালাচ্ছে। এদিন সকাল থেকেই হাওয়া বইছে। পাশাপাশি, একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলে যায় একাধিক ঝুপড়ি। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। এলাকায় একাধিক হোটেল রয়েছে। রয়েছে বসতিও। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড থেকে শুরু করে ঝুপড়িবাসী বহু মানুষের যথাসর্বস্ব পুড়ে গিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।