Howrah Fire: হাওড়ার ডোমজুড় ও জগৎবল্লভপুরে বিধ্বংসী আগুন। ABP Ananda Live
ABP Ananda | 03 Feb 2024 02:30 PM (IST)

West Bengal News: হাওড়ার (Howrah) ডোমজুড়ে (Domjur) থার্মোকল কারখানায় আগুন (Fire)। সকাল দশটা নাগাদ কারখানার গোডাউনে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে জমিয়ে রাখা থার্মোকল। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়ে। কারখানার কর্মী এবং দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। অন্যদিকে, হাওড়ার জগৎবল্লভপুরে ধূপ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন সকাল ১১.৩০ নাগাদ হঠাৎ ধূপের কারখানায় আগুন লেগে যায়, দাহ্য পদার্থ মজুত থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন ABP Ananda Live