Durga Puja: প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে জেলায় জেলায় ধরা পড়ল নানা ছবি | ABP Ananda LIVE
কোথাও প্রতিমাকে খণ্ডিত করে ভাসানো হল জলে। কোথাও আবার প্রতিমা নিরঞ্জনের আগে দর্পণে বিসর্জন হল। প্রথা মেনে কোথাও পান্তা ভাত খেয়ে কৈলাস যাত্রা করলেন উমা। আবার কোথাও দশমীর দিন সাধারণ মানুষের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন রাজমাতা। বিসর্জন উপলক্ষ্যে জেলায় জেলায় ধরা পড়ল নানা ছবি