Dharmatala: ভাঙড়ে অশান্তির আঁচ কলকাতায়, আইএসএফের অবরোধে রণক্ষেত্র ধর্মতলা
ABP Ananda | 21 Jan 2023 07:53 PM (IST)

ভাঙড়ে অশান্তির আঁচ কলকাতায়। ধর্মতলায় আইএসএফের অবরোধ। তুলতে গেলে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ। টেনে-হিঁচড়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এরপর আরও উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর।