Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ

Continues below advertisement

Dharmatala NEET Protest: প্রতিবাদ আন্দোলনের নামে একাংশের গুণ্ডামিতে শুক্রবার রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা চত্বর। সেই ঘটনায় ধৃত পাঁচজনকে নিয়ে সেখানে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। সোমবার বেলা সোয়া ১২টা নাগাদ এদিন পাঁচজন ধৃতকে ধর্মতলা চত্বরে পৌঁছায় পুলিশ। যাদের বিরুদ্ধে শুক্রবার পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠেছিল তাদেরই এদিন খালি পায়ে হাঁটায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। সোমবার পুলিশের প্রিজন ভ্যান থেকে সবার প্রথমে নামানো হয় ধৃত খালিদ রেজাকে। হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে এদিন রাস্তায় হাঁটানো হয় ধৃত মহম্মদ আফরোজকে। অভিযোগ, শুক্রবারের অশান্তির ঘটনায় একেবারে সামনের সারিতে ছিল ধৃত শেখ সলমন। এদিন তাকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola