Dholaghat News: ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে তোলা হল দেহ, ঢোলাহাটকাণ্ডে ফের হল ময়নাতদন্ত

ABP Ananda LIVE: পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে ঢোলাহাটের নিহত যুবকের দেহ এসএসকেএমে ফের ময়নাতদন্ত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে তোলা হল দেহ। ঢোলাহাটকাণ্ডে ফের ময়নাতদন্ত 

কাশীপুরে তোলা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূলকর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা ও তাঁর দলবলের। ইতিমধ্যেই রানার সঙ্গে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের একাধিক ছবি সামনে এসেছে। মূল অভিযুক্তর প্রশংসা করেও দায় এড়ালেন অতীন ঘোষ।

রামকৃষ্ণ মিশনের জমি বিতর্কের পর, এবার চার্চের জমিতে দাদাগিরির অভিযোগ উঠল! বেহালায় নার্সিং কলেজে মেরামতিতে বাধা, হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর। এই ঘটনায় কাউন্সিলরের পাশে দাঁড়াননি কলকাতার মেয়র। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola