South 24 Pargana: ডায়মন্ডহারবারে শুভেন্দুর সভার আগেই উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ। Bangla News
ডায়মন্ডহারবারের লাইট হাউস ময়দানে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা। ঠিক তার আগে সভা মঞ্চ বাধার সময় উঠল দুষ্কৃতী হামলার অভিযোগ! জোর করে মঞ্চ খুলে দেওয়ার চেষ্টা, চেয়ার ছোড়াছুড়ি থেকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় তৃণমূল! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার ভিডিও ট্যুইট করে অভিযোগ করেন, হাইকোর্ট তাঁর সভায় অনুমতি দেওয়া পরও, তা বানচালের চেষ্টা করছে লুম্পেনবাহিনী! ট্যুইটারেই পাল্টা তৃণমূল সাংসদ শান্তনু সেনের জবাব, ভাড়া না পেয়ে যদি ডেকরেটরের লোক কাজ করতে না চায়, তাহলে তৃণমূল কী করবে? একই দাবি করে কুণাল ঘোষও ট্যুইটে লেখেন, অপদার্থদের কুণাট্য! শুভেন্দুরা নিজেদের দোষ ঢাকতে তৃণমূলকে দোষারোপ করছেন! তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও ট্যুইটারে কটাক্ষ করে লেখেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইনে করতে পারেন। বিকল্প ডেকরেটর খুঁজে দেবেন।