Chhokh Bhanga 6ta Seg 2: জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূতরা। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jan 2023 09:37 PM (IST)

জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূতরা। বীরভূমের বালিজুড়িতে বিক্ষোভের মুখে দেবাংশু ভট্টাচার্য। রামপুরহাটের মেলেরডাঙায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গেলে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়ার রঘুনাথপুর ২ নম্বর ব্লকে তৃণমূলের দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গেলে অর্জুন সিংহের সামনে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। অন্যদিকে, দিদির সুরক্ষাকবচ কর্মসূচি নিয়ে খোদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কেন্দ্রেই প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের বিবাদ। সক্রিয় তৃণমূল কর্মীদের বাদ দিয়ে অন্যদের ডাকা হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূলেরই একাংশ।