Humayun Kabir : তৃণমূলের 'দল ভাঙানো' নিয়ে দলের অন্দরেই ক্ষোভের সুর !
তৃণমূলের (TMC) 'দল ভাঙানো' নিয়ে তৃণমূলের অন্দরেই ক্ষোভের সুর ! এনিয়ে সরব হলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। এমনকী তাঁর সাফ কথা, কয়েকটা জায়গায় বিরোধীরা থাকলে তাতে মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু নেই। হুমায়ুনকে পাল্টা জবাব দিয়েছেন রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন।