Fuchka: 'গোপন' মশলা , হরেক রকমের 'মায়া-মাখানো' ফুচকার ডেস্টিনেশন দিলীপ দা

ABP Ananda  |  25 May 2023 03:35 PM (IST)
ABP News

নবরত্ন মশলা, গন্ধরাজ লেবু, তেঁতুল আর বিশেষ 'গোপন' মশলা সহযোগে ফুচকার জল যখন তৈরি হতে দেখবেন, তখনই জিভের জল উপচে যাওয়ার অবস্থা হলে অবাক হওয়ার কিছু নেই। আর অতি আদর যত্নে আপনার প্লেটে যখন স্পেশাল সব ফুচকা এসে হাজির হবে, এক নিমেষে মুখের মধ্যে চালান হয়ে যাওয়ার পর অভিব্যক্তি - জাস্ট লা জবাব। ফুচকা খাট্টা-মিঠা, দই ফুচকা চাট, আলুর দম ফুচকা, চকোলেট ফুচকা, ম্যাঙ্গো ফুচকা, পাইনাপেল ফুচকা, স্ট্রবেরি ফুচকা, আনারদানা ফুচকা, ফ্রুট জুস ফুচকা, ডাব ফুচকা, ফুচকা চাট, চিকেন ফুচকা, মটন ফুচকা, পিৎজা ফুচকা, প্রন ফুচকা, ইলিশ ফুচকা, চিংড়ি মালাই ফুচকা, খেজুর-আমসত্ত্ব চাটনি ফুচকা, বাটারস্কচ ফুচকা, লিচু ফুচকা - নাম বলে বা লিখে শেষ করা যাবে না। আর এসব নামের কারিগর দিলীপ দা। চারপুরুষের ব্যবসা। তাঁর কথায় এটা ব্যবসা নয়। মায়া। ভালবাসা নিংড়ানো জল দিয়ে তিনি যেন তৈরি করেন মায়া মাখানো ফুচকা। কলকাতার কাছাকাছি যারা, খেতে চাইলে যেতে পারেন বিবেকানন্দ পার্ক (সাদার্ন অ্যাভিনিউ)। সহজেই খুঁজে পেয়ে যাবেন দিলীপদার ফুচকা। পোশাকি নাম মহারাজা চাট সেন্টার।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Fuchka: 'গোপন' মশলা , হরেক রকমের 'মায়া-মাখানো' ফুচকার ডেস্টিনেশন দিলীপ দা

TRENDING VIDEOS

ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়13 Minutes ago

মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস1 Hour ago

তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda2 Hour ago

"কার নির্দেশে এই নজরদারি চালানো হচ্ছে ও এর উদ্দেশ্যই বা কী?" পোস্ট অভিষেকের2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন