Dilip Ghosh : সত্যি যদি কারও বিরুদ্ধে তথ্য থাকে, সেটা কেন জিজ্ঞাসাবাদে বলছেন না? পার্থর খোঁচায় পাল্টা দিলীপ
সুজন চক্রবর্তী ( Sujan Chakraborty ) , দিলীপবাবু ( Dilip Ghosh ) , শুভেন্দুবাবুরা ( Suvendu Adhikari ) বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, কী করেছেন। এবার নাম করে এভাবেই বিরোধী দলের নেতাদের আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) । তার ২৩ মিনিট আগেই কুণাল ঘোষের ট্যুইটে উঠে এসেছিল ৩ বিরোধী নেতার নাম। কীভাবে দুই নেতার বক্তব্যের মধ্যে মিল? প্রশ্ন তুলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীরা।