Dilip Ghosh: 'কোথায় বাজি তৈরি হচ্ছে ওটা দেখার দায়িত্ব নেই পুলিশের?' আক্রমণ দিলীপের

ABP Ananda  |  02 Apr 2025 05:38 PM (IST)
ABP News

ABP Ananda Live: 'বাজি মজুত তো পড়ে হচ্ছে, আগে তো তৈরি হচ্ছে। কোথায় বাজি তৈরি হচ্ছে ওটা দেখার দায়িত্ব নেই পুলিশের? কেন বন্দুক তৈরি হচ্ছে গ্রামে গ্রামে? বাইরে থেকে এসে কারখানা খুলেছে, এইসব দেখার দায়িতব আমাদের নাকি? পুলিশ এইসব দেখবে না? মানুষ জেনে যাচ্ছে, পুলিশ জানতে পারছে না'। মন্তব্য দিলীপের।


 


 


ঢোলাহাট বিস্ফোরণ-কাণ্ডে এবিপি আনন্দর হাতে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, গত ২৪ মার্চ বাটানগরে বাজি নির্মাতা-বিক্রেতাদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। সেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজ, পুলিশ সূত্রে খবর।


ছবিতে দেখা যাচ্ছে, বাজি সংক্রান্ত সাবধানতামূলক সেই শিবিরে অংশ নিয়েছিলেন চন্দ্রকান্ত বণিক। বাজির বিপদ কীভাবে এড়াতে হয়, তার পাঠ নেওয়ার এক সপ্তাহের মধ্যে বাজি ব্যবসায়ীর বাড়িতেই উলটপুরাণ!বাজির বিপদ সম্পর্কে সব জেনেও কীভাবে তিনি নিজের বাড়িতেই বিপুল বাজি মজুত করলেন? এখানেই উঠেছে প্রশ্ন।


ইতিমধ্যেই ঢোলাহাটে বাজি বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক গ্রেফতার। সুরক্ষাকে শিকেয় তুলে ঘরের মধ্যে মিলেছে বিপুল বাজির সম্ভার!দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে বিস্ফোরণকাণ্ডে ব্যবসায়ী পরিবার ও প্রশাসন, দু'পক্ষেরই চরম গাফিলতি সামনে এসেছে।

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Dilip Ghosh: 'কোথায় বাজি তৈরি হচ্ছে ওটা দেখার দায়িত্ব নেই পুলিশের?' আক্রমণ দিলীপের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন