Dilip Ghosh: 'কেউ যদি দায়িত্ব এড়িয়ে অন্যের ঘাড়ে দোষ চাপায়, সেটা পরচর্চা', লকেটকে পাল্টা দিলীপ | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2022 05:44 PM (IST)

কেউ যদি নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপায়, সেটা আত্মবিশ্লেষণ নয়, পরচর্চা। আত্মবিশ্লেষণ তখনই হবে যখন কেউ নিজের ভূমিকা বিচার করবেন। নির্বাচনে না লড়ে যদি কেউ ভুল-ত্রুটি ধরেন তাহলে তাঁর দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন ওঠে। চিন্তন বৈঠকে দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সমালোচনার জবাব দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।