Dilip Ghosh: সমাজবিরোধীরা তৃণমূল চালাচ্ছে'' কামারহাটির ঘটনায় মন্তব্য দিলীপ ঘোষের

তৃণমূলের ২ নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার কামারহাটি। গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, দু’পক্ষের ৪ জন আহত হয়েছেন। আহতদের সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কামারহাটি ESI হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে, যদিও কামারহাটি থানা  সেই অভিযোগ স্বীকার করেনি। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "সমাজবিরোধীরা তৃণমূল চালাচ্ছে। সরকারি প্রকল্পের টাকা, কাটমানি নিয়ে খাচ্ছি।'' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola