Dilip Ghosh : 'বিজেপিকে ডিস্টার্ব করার চেষ্টা', জিতেন্দ্র তিওয়ারিকে সিআইডি-র তলব প্রসঙ্গে দিলীপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2022 08:55 AM (IST)
কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছে সিআইডি। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, এ সব বিজেপিকে ডিস্টার্ব করার চেষ্টা। তাঁর প্রশ্ন, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এরপর সিআইডি তদন্ত ধোপে টিকবে কি?