Dilip Ghosh: ‘সব পাল্টে দেব আমরা, ভারত নাম পছন্দ না হলে চলে যান’, হুঙ্কার দিলীপের

দেশের নাম শুধুমাত্র ভারত রাখা নিয়ে তুঙ্গে বিতর্ক। সেই আবহেই বিতর্ক আরও বাড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 'India' নয়, দেশের নাম শুধুমাত্র ভারত রাখা হবে, যারঁ বা যাঁদের পছন্দ হবে না, তাঁরা বাইরে চলে যেতে পারেন বলে মন্তব্য করলেন তিনি। শুধু তাই নয়, সব পাল্টে যাচ্ছে যেমন, দেশের নামও পাল্টে যাবে, কারও আটকানোর ক্ষমতা নেই বলেও হুঙ্কার দিতে শোনা গেল তাঁকে। (India or Bharat)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola