Dilip On Maharashtra : কেন শিবসেনা ছাড়ছেন নেতা-কর্মীরা ? বাতলালেন দিলীপ !
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jun 2022 01:17 PM (IST)

যে উদ্দেশ্যে শিবসেনা তৈরি হয়েছিল তারা সেই জায়গা থেকে সরে এসেছে বলেই নেতা-কর্মীরা দল ছাড়ছেন। মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
মহারাষ্ট্রে বিজেপির সরকার গঠন এখন সময়ের অপেক্ষা।সূত্রের খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ গোয়া থেকে মুম্বই পৌঁছবেন একনাথ শিণ্ডে। উঠবেন তাজ রেসিডেন্সি হোটেলে। গতকাল থেকে এই হোটেলেই রয়েছেন বিজেপি বিধায়করা। সেখানেই দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে জোট সরকার ও মন্ত্রিত্ব ভাগাভাগি নিয়ে আলোচনা হতে পারে। এরপর সন্ধেয় রাজ্যপালের কাছে গিয়ে মহারাষ্ট্রে সরকার গড়ার দাবি জানাবেন দেবেন্দ্র ফড়ণবীস ও একনাথ শিণ্ডে।