Dilip Ghosh: 'সিবিআই তদন্ত শুরু করেছে, আরও তথ্য সামনে আসবে', কী বললেন দিলীপ ঘোষ ? | ABP Ananda LIVE
ABP Ananda | 09 Mar 2024 12:03 PM (IST)

ABP Ananda LIVE: দলের লোকেরাই ফাঁসিয়েছে বলে CBI জেরায় বিস্ফোরক দাবি শেখ শাহজাহানের। CBI-এর হাতে শাহজাহানের কল ডিটেলস। ED-র উপর হামলার সময় তিনটি ফোন কল পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের। ৫ জানুয়ারি, সকাল সাড়ে ৮ নাগাদ শাহজাহানকে ফোন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর। শেখ শাহজাহানের সঙ্গে প্রায় দেড় মিনিট কথা হয় সন্দেশখালির তৃণমূল বিধায়কের। হামলার সকালেই শেখ শাহজাহানকে ফোন করার কথা স্বীকার তৃণমূল বিধায়কের। বাকি দু'টি ফোন কল স্থানীয় তৃণমূল নেতাদের করেছিলেন শেখ শাহজাহান, খবর CBI সূত্রে।