Dilip Ghosh : দিলীপের মঞ্চ থেকে টেনে নামিয়ে মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মার! চাকরির নামে প্রতারণার অভিযোগে বিজেপির সভাতেই ধুন্ধুমার
খড়গপুরে দিলীপ ঘোষের মঞ্চেই ‘প্রতারক’! চাকরির নামে প্রতারণার অভিযোগে বিজেপির সভাতেই ধুন্ধুমার। দিলীপের মঞ্চ থেকে টেনে নামিয়ে মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মার! খড়গপুরের গোলবাজারে রেলে বিজেপির শ্রমিক সংগঠনের সভা। মালদা থেকে আসা একজনকে প্রতারক বলে অভিযোগ সংগঠনেরই একাংশের। অনুষ্ঠানে চলাকালীনই মঞ্চ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মার। মারধরের পরে দড়ি দিয়ে বেঁধে রাখলেন বিজেপিরই শ্রমিক সংগঠনের কর্মীরা। প্রতারণার অভিযোগ নিয়ে মুখে কুলুপ বিজেপির শ্রমিক সংগঠনের নেতাদের। কিছু জানার থাকলে সংগঠনের নেতাদের জিজ্ঞেস করুন, মন্তব্য দিলীপ ঘোষের।
Tags :
Beaten Bjp ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Dilip Ghosh BanglaNews Dias