RG Kar protest: মধ্যরাতে পথে মহানগর, কোটি কোটি কন্ঠে সোচ্চার 'জাস্টিস ফর আর জি কর' | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মধ্যরাতে পথে মহানগর, কোটি কোটি কন্ঠে সোচ্চার 'জাস্টিস ফর আর জি কর'

ছোটবেলা থেকেই মেয়ের ইচ্ছে ছিল ডাক্তার হওয়ায়। আমাদের একটাই দাবি, বিচার চাই। প্রশাসন অসহযোগিতা করেছে, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। প্রথম থেকে পুলিশ ধামাচাপা দেওয়া করেছে। ধর্মতলায় চিকিৎসকদের মঞ্চে দাঁড়িয়ে সরব মৃত চিকিৎসকের মা। 

আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকদের উদ্যোগে মৃৎশিল্পীদের পীঠস্থান কুমোরটুলিতে খোলা হয়েছে অস্থায়ী স্বাস্থ্য শিবির। জনতার মতামত জানতে পাশেই রাস্তায় বসানো হয়েছে আদালত। চিৎপুর লকগেট এলাকাতেও অস্থায়ী স্বাস্থ্য শিবিরে রোগী দেখছেন আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। ভিড় উপচে পড়ছে সেখানে। 

'আমি আর পারছি না, সংসদ থেকে মুক্তি চাই। রাজনীতি ছাড়ছি কিন্তু নীতি ছাড়ব না', তৃণমূল নেত্রীকে পাঠানো চিঠি সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন জহর সরকার। 'ভয়ঙ্কর ধর্ষণ-খুনের ঘটনায় মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সঠিক ভাবে সামলাতে পারেনি রাজ্য সরকার। সেই কারণেই সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্ত। বিচারের দাবিতে মানুষের পাশে থাকতেই রাজনীতি ছাড়ছি', নৈতিকতার প্রতি আমার মূল্যবোধ অটুট, পোস্ট জহর সরকারের

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola