Recruitment Scam : পুর নিয়োগে দুর্নীতি মামলায় CBI তদন্তই বহাল, ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্যের
পুর নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চেও স্বস্তি পেল না রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল না কোর্ট! ফলে এই মামলায় আপাতত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত চালিয়ে যেতে আর কোনও বাধা রইল না। ৬ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।