Mani Kumar Chetri Death: প্রয়াত খ্যাতনামা চিকিৎসক মণি ছেত্রী | ABP Ananda

ABP Ananda LIVE : প্রয়াত চিকিৎসক মণি ছেত্রী। বয়স হয়েছিল ১০৬ বছর। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। ১৫ দিন আগে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। ১৯৭৪ সালে পদ্মশ্রী পেয়েছিলেন মণি ছেত্রী। 

হাজরা মোড়ে উত্তেজনা, টালিগঞ্জের বিজেপি প্রার্থীকে মনোনয়ন পেশ করতে যেতে 'বাধা'-র অভিযোগ

হাজরা মোড়ে মনোনয়ন পর্বে উত্তেজনা। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে মনোনয়ন পেশ করতে যেতে 'বাধা' দেওয়ার অভিযোগ উঠেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে পাপিয়া অধিকারীকে আপাতত যেতে বারণ করা হয়েছে বলে দাবি করে পুলিশ।

এক বিজেপি কর্মী জানান, তাঁদের বলা হয়েছে বিজেপি প্রার্থীকে যেতে দেওয়া হবে। কিন্তু, দলীয় কর্মীদের তাঁর সঙ্গে যেতে দেওয়া হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে নমিনেশন দিতে যাওয়ার সময় পাপিয়া অধিকারীর গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। রীতিমতো স্লোগান তোলা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, এখানে তৃণমূল কর্মী-সমর্থকদের অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু, বিজেপির কাউকে প্রার্থীর সঙ্গে যেতে অনুমতি দেওয়া হচ্ছে না। এক বিজেপি কর্মী বলেন, "পুলিশ তৃণমূল কর্মীর মতো ব্যবহার করছে। বলছে, প্রার্থী একা যাবেন। প্রার্থী একা গেলে কেউ যদি আগে মারধর করেন কে বাঁচাবে ! আমরা বলছি, আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমরা পিছনে আছি। তাও আমাদের যেতে দিচ্ছে না। আমাদের নমিনেশনের টাইম পেরোচ্ছে। কিন্তু, আমাদের আটকে দিচ্ছে।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola