Domjur Incident: ভরদুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, গুলিও চলার অভিযোগ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE:  রানিগঞ্জের পর এবার ডোমজুড়। থানার কাছেই ভরদুপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব। গুলিও চলার অভিযোগ।

দিকে দিকে সোনার দোকানে ঘটনায় আতঙ্কিত স্বর্ণ ব্যবসায়ী তথা সাধারণ মানুষ (Howrah Gold Shop Businessman)।  উদ্বিগ্ন প্রশাসনও। এরই মাঝে এক চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে বেলুড়ে।

গতকাল সকালে বেলুড়ের গিরিশ ঘোষ রোড অঞ্চলের এক স্বর্ণ ব্যবসায়ী সকালে দোকান খুলতে, তার দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরাটি দেখতে না পেয়ে চমকে যান। দোকানের ভেতরে থাকা সিসিটিভি চালিয়ে দেখতে পান, রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতীর ওই ক্যামেরাটি  খুলে নেওয়ার ছবি ! এরপর খোঁজখবর নিতে গেলে দেখা যায় ওই দুষ্কৃতীরা একইভাবে ওই এলাকায় থাকা বিভিন্ন জায়গায় লাগানো সাত থেকে আটটি ক্যামেরা খুলে নিয়ে গিয়েছে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন ওই স্বর্ণ ব্যবসায়ী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola