Dona Ganguly : অসুস্থ ডোনা হাসপাতালে ভর্তি, দেখতে ছুটলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2022 03:01 PM (IST)

অসুস্থ ডোনা গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি সৌরভ-পত্নী। সূত্রের খবর, চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা। চিকিত্সক সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসা চলছে। নবমীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনাকে দেখতে আজ দুপুরে হাসপাতালে যান সৌরভ গঙ্গোপাধ্যায়।