Newtown Accident: নিউটাউনে বেপরোয়া গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Nov 2022 10:51 AM (IST)

নিউটাউনে বেপরোয়া গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু। সকাল পৌনে ৬টা নাগাদ কদমপুকুর মোড়ে দুর্ঘটনা ঘটে। বিশ্ব বাংলার গেটের দিকে যাওয়ার পথে, আলু বোঝাই ম্যাটাডোরের পিছনে ধাক্কা মারে গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২ জন আরোহী ছিলেন। গাড়ির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ছিল বলে পুলিশের দাবি। গোটা গাড়িটাই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক অভিষেক ত্রিপাঠির। বছর বাইশের ওই কলেজ পড়ুয়া লেকটাউনের বাসিন্দা। তাঁর সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ম্যাটাডোরের চালককে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ।কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেটের অ্যাক্সিডেন্ট মনিটরিং সেল।