ED: ED অফিসে ব্যবহৃত গাড়ির চালকের ওপর হামলা,নথি ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ইডি অফিসে ব্যবহৃত এক গাড়ি চালকের ওপর হামলার অভিযোগ উঠল বিধাননগরে। এই ঘটনায় ৫ দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চালক বিট্টুকুমার সিং। তাঁর অভিযোগ, বিধাননগরের পুলিশ কমিশনারের অফিসের অদূরেই পাঁচ দুষ্কৃতী এসে প্রথমে তাঁর গাড়ি থামায়। গাড়িটি ইডি অফিসে ব্যবহৃত হয় কিনা জিজ্ঞাসা করে দুষ্কৃতীরা। উত্তর না পেয়ে শুরু হয় মারধর। গাড়ির ভিতর থেকে নথিও ছিনিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই আতঙ্কে ইডি অফিসে ব্যবহৃত অন্যান্য গাড়ির চালকরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
Tags :
Attack Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Enforcement Directorate Ed