Drug: এবার মাদক কারবারি দম্পতির বিলাসবহুল গাড়িতেও লুকোনো মাদকের সন্ধান
সল্টলেকের সুকান্তনগরে ধৃত মাদক কারবারি দম্পতির দুটি বিলাসবহুল গাড়ি (Car) থেকে এবার কয়েক কোটি টাকার মাদক উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ। একটি বড় প্যাকেটে ৫০০ গ্রাম হেরোইন ছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৩০ হাজারেরও বেশি ছোট প্যাকেট। যার মধ্যে হেরোইন ছিল। মাদক কারবারি দম্পতি মোমিন খান ও মেহতাব বিবি সুকান্তনগরের আবাসনে পাঁচতলার ফ্ল্যাটে এসি ঘরে ছাগলের খোঁয়াড়ের আড়ালে মাদক তৈরির কারবার চালাত। ১৬ মার্চ ওই দম্পতিকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। এবার তাদের বিলাসবহুল গাড়িতেও লুকোনো মাদকের সন্ধান মিলল।
ফের শহরে উদ্ধার প্রায় ৫ কোটি টাকার মাদক (Drug) ও টাকা। সল্টলেকের (Saltlake)সুকান্তনগরে মাদক কারবারির (Drug Smuggler ) বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা ও ৫ কেজি মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ (Kolkata Police STF)।