Panchayat Election 2023: মালদার হরিশ্চন্দ্রপুরে ভোট-পরবর্তী হিংসা, আক্রান্ত ডিএসপি
ABP Ananda | 09 Jul 2023 11:16 AM (IST)

মালদার হরিশ্চন্দ্রপুরে ভোট-পরবর্তী হিংসা। আক্রান্ত ডিএসপি (DSP) ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ইসলামপুর থেকে ভোটের ডিউটি সেরে ফেরার পথে বস্তা এলাকায় তাঁর গাড়িতে হামলা হয়। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বড় বড় পাথর। গাড়ির কাচ ভেঙে যায়। পাথরের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান DSP ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা হামলা চালাল খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।