Dulal Banerjee : খুনের দায়ে ছিলেন জেলে, সিপিএমে ফিরতে চলেছেন দুলাল বন্দ্যোপাধ্যায় ?
ABP Ananda | 23 Apr 2023 06:43 AM (IST)

২০ বছর আগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। খুনের দায়ে এক যুগ জেলেও ছিলেন। এবার সেই দুলাল বন্দ্যোপাধ্যায় কি সিপিএমে ফিরতে চলেছেন? পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তেমনই সম্ভাবনা জোরাল হয়েছে। সূত্রের খবর, দুলালের আর্জি খতিয়ে দেখছে দল।