Dengue Death Update: ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু
ABP Ananda | 25 Aug 2023 03:10 PM (IST)

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্ত তরুণীর মৃত্যু। দক্ষিণ দমদমের ৫ নম্বর ওয়ার্ডে থাকতেন বছর পঁয়ত্রিশের ববিতা রায়। ভর্তি ছিলেন দক্ষিণ দমদম মিউনিসিপ্যাল হসপিটালে। ডেথ সার্টিফিকেটে এনএস-১ পজিটিভ ছিলেন বলে উল্লেখ।