Dumdum : দক্ষিণ দমদমে মহিলার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ; কাঠগড়ায় কাউন্সিলরের অনুগামীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Aug 2022 10:58 PM (IST)

দক্ষিণ দমদম পুরসভার বিধান কলোনিতে এক মহিলার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ। মহিলার দাবি, তিনি একসময় তৃণমূল করতেন। পরে কাউন্সিলরের সঙ্গে দূরত্ব বাড়ায় আক্রোশের কারণে হামলা করেছে কাউন্সিলরের অনুগামীরা। যদিও কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন।