Sougata Roy: ফের মন্তব্য বিতর্কে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Sep 2022 10:00 AM (IST)

ফের মন্তব্য বিতর্কে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করেও এ’কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। তৃণমূল সাংসদের মন্তব্যে তুঙ্গে উঠেছে তরজা।