Durga Puja 2023: বেলুড় মঠে শুরু নবমীর পুজো, দুপুরে বিশেষ হোমযজ্ঞ। ABP Ananda Live
ABP Ananda | 23 Oct 2023 08:50 AM (IST)

নবমীতে (Durga Puja) বেলুড় মঠে (Belur Math) বিশেষ পূজার্চনা। ভোরবেলা পুজো শুরু হয়। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে। দেওয়া হবে চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। এরপর চলবে অঞ্জলি দেওয়া। বিতরণ করা হবে খিচুড়ি ভোগ। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে বেলুড় মঠের দরজা।