Durga Puja 2021: পুরসভার সাফাইকর্মী-পুলিশ-কুলিদের তৎপরতায় রামকৃষ্ণপুর ঘাটে প্রতিমা বিসর্জন। Bangla News

গঙ্গার ঘাটগুলিতে বিষাদের ছায়া। কলকাতার পাশাপাশি হাওড়ার বিভিন্ন ঘাটেও চলছে প্রতিমা বিসর্জনের পালা। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে একে একে প্রতিমা নিরঞ্জনের কাজ। বাড়ির প্রতিমা, বারোয়ারি প্রতিমা বিসর্জন চলছে। লড়িতে প্রতিমা আসার পরই তৎপরতার সঙ্গে চলছে কাজ। হাওড়া পুরসভার  কর্মীরা ফুল-মালা খুলে নিচ্ছে। তারপরই কুলিদের দিয়ে তা নামিয়ে দেওয়া হচ্ছে গঙ্গায়। গঙ্গায় প্রতিমা বিসর্জনের পরই আবার পুরসভার সাফাইকর্মীরা কাঠামো তুলে নিচ্ছেন। রয়েছে কড়়া নিরাপত্তাও।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola