Durga Puja 2022: শৈশবের দিনগুলোকে মনে রেখেই বেহালা ক্লাবের এবারের থিম ‘আব্বুলিশ’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2022 08:32 AM (IST)

যান্ত্রিকতায় আটকে পড়েছে শৈশব। স্কুলের ব্যাগটা পিঠ থেকে নামিয়ে ফুটবলে পা অথবা দুপুর রোদে ছাদে ঘুড়ির মাঞ্জায় টান। এখন হারিয়ে গেছে সেই ছোটবেলা। ফেলে আসা শৈশবের সেই দিনগুলোকে মনে রেখেই বেহালা ক্লাবের এবারের থিম ‘আব্বুলিশ’।