Durga Puja 2022: কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, ঐতিহ্যের কুমারী পুজো বেলুড় মঠে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2022 09:35 AM (IST)

ইতিহাস, ঐতিহ্যের কুমারী পুজো বেলুড় মঠে। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন, এই প্রথা মেনেই প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে৷ ১৯০১ সালে মা সারদার উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ৷ সেই থেকেই চলে আসছে এই প্রথা৷ কুমারী পুজো দেখতে সকাল থেকেই বেলুড় মঠে রয়েছে উপচে পড়া ভিড়৷