Suruchi Sangha : 'পৃথিবী আবার শান্ত হবে', মহালয়ার দিন থিম রিলিজ সুরুচি সঙ্ঘের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2022 09:54 PM (IST)

শুধু প্রতিমা, মণ্ডপ বা আলোকসজ্জায় নয়। চমক থিমেরও। মহালয়ার দিন সুরুচি সঙ্ঘের থিম রিলিজ হল। এবারের থিম, পৃথিবী আবার শান্ত হবে। করোনায় ছারখার গোটা বিশ্ব। ফের তাকে আগের অবস্থায় ফেরানোই লক্ষ্য। যা এবার সুরুচি সঙ্ঘের থিম।