Durga Puja 2022: উৎসবপ্রিয় বাঙালি এখনও মণ্ডপমুখী, একাদশীতেও ঠাকুর দেখার ভিড়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2022 10:10 PM (IST)

বিজয়া দশমী পেরিয়ে একাদশী। কিন্তু উত্সবপ্রিয় বাঙালি এখনও মণ্ডপমুখী। একাদশীতেও ঠাকুর দেখার ভিড়। ভিড়ের ছবি দেখে বোঝা দায় আজ একাদশী। রাত যত বাড়ছে ততই পারদ চড়ছে ভিড়োমিটারের। ৮ অক্টোবর পুজো কার্নিভালের আগে মণ্ডপে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের।