DumDum Park : থিম সত্যান্বেষী, এবিপি আনন্দর ‘মননে সেরা‘র পুরস্কার জিতে নিল দমদম পার্ক তরুণ সঙ্ঘ

ABP Ananda  |  25 Sep 2025 09:41 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : দমদম পার্ক তরুণ সঙ্ঘের পুজোর এবারের থিম, সত্যান্বেষী। সাহিত্যধর্মী থিমের মাধ্যমে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র ব্য়োমকেশ বক্সীকে তুলে ধরা মণ্ডপ সজ্জায়। গ্রাফিক নভেলের ধাঁচে ফুটিয়ে তোলা হয়েছে স্রষ্টা এবং তাঁর সৃষ্টিকে। এবিপি আনন্দর ‘মননে সেরা‘র পুরস্কার জিতে নিল দমদম পার্ক তরুণ সঙ্ঘ।


সন্ধ্যে হতেই বৃষ্টি শুরু, সঙ্গে প্রবল বজ্রপাত, জেলায় জেলায় হলুদ সতর্কতা, কাল আরও বাড়বে দুর্যোগ?


বঙ্গোপসাগরে আবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। এরই মধ্যে দেবী বোধনের দু'দিন আগেই ফের বৃষ্টি কলকাতা এবং জেলায় জেলায়। যদিও বৃষ্টি উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শনের ভিড়। সকাল থেকে কড়া রোদ থাকলেও সন্ধ্যের পরই মেঘ জমতে শুরু করে আকাশে। সঙ্গে প্রবল বজ্রপাত। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। চতুর্থীতে তা পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। পঞ্চমীতে বাড়বে বৃষ্টি, অষ্টমীতে ফের নিম্নচাপের আশঙ্কা। 


মায়ানমার এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই পরিণত হতে পারে নিম্নচাপে। অন্যদিকে, উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেটি ক্রমশ শক্তি হারালেও, ফের আশঙ্কা-বার্তা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • DumDum Park : থিম সত্যান্বেষী, এবিপি আনন্দর ‘মননে সেরা‘র পুরস্কার জিতে নিল দমদম পার্ক তরুণ সঙ্ঘ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন