Kalyan Banerjee : দেবীর সামনে কেঁদে ভাসালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়

ABP Ananda  |  30 Sep 2025 05:42 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : আজ মহাষ্টমী। ১০৮টি পদ্ম আর প্রদীপ সাজিয়ে দেবী দুর্গার আরাধনা। মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পুষ্পাঞ্জলী। মাইকে স্তোত্রপাঠ শুনে কেউ কেউ মনে মনে মায়ের কাছে অঞ্জলি দেবেন। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দুপুরে হয়েছে সন্ধিপুজো এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ বিকেলে সন্ধিপুজো হবে। এদিকে, পুজোর আনন্দে গা ভাসালেন রাজনীতিবিদরাও। সন্ধিপুজো শেষে দেবীর দুর্গার সামনে কেঁদে ভাসালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মায়ের কাছে কেঁদে প্রার্থনা সাংসদের।  


প্রাণের উৎসবে অন্য মেজাজে রাজনীতিক। দেবীর সামনে কেঁদে ভাসালেন শ্রীরামপুরের সাংসদ। চণ্ডীপাঠ করতে করতেই কাঁদতে থাকেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ। 


এরপর সংবাদমাধ্যমের সামনে এসে তৃণমূল নেতা বলেন, 'মা সকলকে সুস্থ রাখুন, ভাল রাখুন। সারা বছর মায়ের অপেক্ষায় থাকি। মায়ের আশীর্বাদের দয়ায় আমরা থাকি। মা যেন শান্তিরূপেণ সংস্থিতা হয়ে শান্তি বজায় রাখেন। সারা পশ্চিমবঙ্গকে ভাল রাখুন, সব ধর্মের মানুষদের তিনি ভাল রাখুন, এই প্রার্থনা করি। একটা ভাল সংস্কৃতির রাজনীতি যেন তৈরি হয়। যে সব অসুররা রাজনীতির বাতাবরণ নষ্ট করছে মা যেন তাঁদের দমন করেন। মমতাদির উপর যেন মায়ের আরও আশীর্বাদ থাকে। ২০২৬-এ নির্বাচন আছে, মা যেন সব শক্তি যেন মমতাদিকে যেন পশ্চিমবঙ্গের প্রতিটা অসুরকে মারতে পারে। জনসমর্থে সব শুভ মানুষ যেন অধিষ্ঠিত হয় বাংলায়।' 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Kalyan Banerjee : দেবীর সামনে কেঁদে ভাসালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন