Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ABP Ananda LIVE : আজ মহাষষ্ঠী। দেবীর বোধন। আকাশের আনাচ কানাচ থেকে মিঠে রোদ্দুর, শরতের আলতো ছোঁয়া৷ বোধনের পর অধিবাস৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী--সপরিবারে আসবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ সকাল থেকেই দেবীর আবাহনের প্রস্তুতি৷ রাস্তায়, পুজো প্যান্ডেলে মাথার ভিড়৷ থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উৎসব।
আরও খবর...
পুজোর মধ্যেই হাওড়া-বর্ধমান কর্ড লাইনের কামারকুণ্ডু স্টেশনে যাত্রী বিক্ষোভ
পুজোর মধ্যেই হাওড়া-বর্ধমান কর্ড লাইনের কামারকুণ্ডু স্টেশনে যাত্রী বিক্ষোভ। যাত্রী বিক্ষোভের জেরে প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়ে রইল আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস। আপ কন্যাকুমারী- ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস অত্যধিক দেরিতে চলায় যাত্রী বিক্ষোভ। গতকাল বিকালে কামারকুণ্ডুতে পৌঁছনোর কথা ছিল আপ বিবেক এক্সপ্রেসের। তার বদলে আজ সকাল সাড়ে ৬টায় ট্রেনটি পৌঁছয় কামারকুণ্ডুতে। ট্রেন আটকে লাইনে দাঁড়িয়ে তুমুল বিক্ষোভ দেখান যাত্রীরা। পরে রেল পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছয়, যাত্রীদের বুঝিয়ে রওনা করিয়ে দেওয়া হয় ট্রেন।