Durga Puja : নাচে-গানে তুলে ধরা হল বাংলার সংস্কৃতি, বর্ণাঢ্য পদযাত্রার শেষে জমকালো নাচের অনুষ্ঠান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Sep 2022 05:04 PM (IST)

নাচে-গানে তুলে ধরা হল বাংলার সংস্কৃতি-কৃষ্টি। বর্ণাঢ্য পদযাত্রার শেষে জমকালো নাচের অনুষ্ঠান। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয় পদযাত্রা। মিছিল শুরুর আগে প্রথা মেনে ইউনেস্কোকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। রাস্তায় নামলেন বিশিষ্টরা। ক্লাবগুলোর সঙ্গে সঙ্গে রাজপথে দেখা গেল মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিধারীদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছল রেড রোডে। ঢাকের বোলে, শঙ্খধ্বনিতে, ছৌ ও মুখোশ নাচে মেতে উঠলেন সবাই।