Durga Pujo: থিম হল চৌকাঠ, আলিপুর ৭৮ পল্লির পুজো এবছর ৬৩ বছরে পড়ল
ABP Ananda | 01 Oct 2022 03:24 PM (IST)

আলিপুর ৭৮ পল্লির পুজো এবছর ৬৩ বছরে পড়ল। তাদের থিম হল চৌকাঠ। যৌনকর্মীদের চৌকাঠের মাটি ব্যবহার করে প্রতিমা তৈরির রীতি বহু পুরনো। সেই রীতির অনুষঙ্গ টেনে, যৌনকর্মীদের সম্মান জানিয়ে তৈরি হয়েছে পুজোর মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সহমর্মিতায় সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল আলিপুর ৭৮ পল্লি।