Durgapur: দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকায় রাতভর দাপিয়ে 'উধাও' দলছুটি হাতি!।Bangla News

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকার আশিসনগর, অঙ্গদপুর, বীরভানপুরে রাতভর দাপিয়ে বেড়াল দলছুট একটি হাতি।  বন দফতর ও কোকওভেন থানার পুলিশ হাতিটিকে খেদিয়ে দুর্গাপুর ব্যারাজের দিকে নিয়ে যায়। তবে আজ সকালে হাতিটিকে দেখা যায়নি। বন কর্মীদের সন্দেহ, দামোদরের চর এলাকায় কোনও ঝোপ জঙ্গলের মধ্যে হাতিটি লুকিয়ে আছে। বাঁকুড়া থেকে হুলাপার্টি আনা হচ্ছে হাতিকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর জন্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola