Dengue Death: উৎসবের মরশুমে রাজ‍্যে আরও ভয়াবহ চেহারায় ডেঙ্গি | ABP Ananda LIVE

গত ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৬ হাজার ৪৭৫। গত বছরে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ২৭১ জন। ২০২১-এ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ২৬৪ জন। ২০২০-তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ১৬৬ জন। স্বাস্থ্য ভবনের নথি অনুযায়ী, চলতি বছরে সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে  ৪৮ হাজার ৩১১ জনের। বেসরকারি হাসপাতাল, ল্যাবে রক্ত পরীক্ষায়  ডেঙ্গি ধরা পড়েছে ২৮ হাজার ১৬৪ জনের। সব মিলিয়ে চিন্তা বাড়ছে ডাক্তারদের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola