Duttapukur News: কদম্বগাছিতে বোমা বিস্ফোরণ, আহত ২৩ বছরের যুবক। ABP Ananda Live

West Bengal News: দেগঙ্গার (Deganga) পর এবার দত্তপুকুরের (Duttapukur) কদম্বগাছিতে বোমা বিস্ফোরণ (Bomb Blast)। বিস্ফোরণে জখম ২৩ বছরের কবিরুল আলি, আহতর বাড়ি দেগঙ্গার গোঁসাইপুরে। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে ঝোপ পরিষ্কার করতে গিয়ে শাবলের আঘাতে মাটিতে পুঁতে রাখা বোমা ফেটে যায়। তরুণের বাঁ হাতে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Barasat Medical College Hospital)। কীভাবে ওখানে বোমা এল, খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola